
জামালপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
সৈয়দ নূরুল্লাহেল সাদেক, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় কুরবান আলী (৫৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়দের পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার কুরবান আলী সরিষাবাড়ী উপজেলার ৩ নম্বর ডোয়াইল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক। তিনি রায়দের পাড়া এলাকার মৃত ফসের আলী শেখের ছেলে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
