১৯ নভেম্বর ২০২৬, ১৩:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

আইসিজের রায় শুনতে বড় পর্দায় চোখ রোহিঙ্গাদের

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

আইসিজের রায় শুনতে বড় পর্দায় চোখ রোহিঙ্গাদের

· বাংলাদেশ

সকাল থেকেই কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বাড়ছে মানুষের আনাগোনা। ছোট ছোট দলে জড়ো হচ্ছেন রোহিঙ্গারা। কারও মুখে রায়ের আলোচনা, কেউ আবার অপেক্ষায় কখন শুরু হবে আদালতের কার্যক্রম। সবার চোখ এখন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দিকে। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার রায় আজ ১৯ নভেম্বর ঘোষণার কথা। সেই রায় শুনতে ক্যাম্পের মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের একটি মাঠে বড় পর্দায় রায় ঘোষণার কার্যক্রম সরাসরি দেখানোর আয়োজন করা হয়েছে। দুপুর আড়াইটার দিকে এ আয়োজন শুরু হওয়ার কথা। বিষয়টি জানিয়েছেন রোহিঙ্গা নেতা সৈয়দ আলম।

রোহিঙ্গাদের কাছে এ রায় শুধু একটি আইনি সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের নির্যাতন-নিপীড়নের স্বীকৃতি পাওয়ার অপেক্ষা। তাঁদের প্রত্যাশা, আদালতের রায়ে গণহত্যার অভিযোগের স্বীকৃতি মিলবে, অপরাধীদের জবাবদিহির পথ তৈরি হবে। সেই সঙ্গে নিজেদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যাওয়ার পথও সহজ হবে। তবে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নানা উদ্যোগ ও আলোচনার পরও প্রত্যাবাসন শুরু না হওয়ায় তাঁদের মধ্যে হতাশাও রয়েছে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ