
গোপালগঞ্জের আরেক থানায় আগুন
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া পুলিশের গাড়ি ও থানায় জব্দ করে রাখা গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে পুড়িয়েছে তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর করে আগুন দেন দলটির নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে পুলিশ সদস্যরা কেউ ছিলেন না। আজ সকালে নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান। পরবর্তীতে থানা ভবন ও থানায় রাখা গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেন তারা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗