
আকভানের প্রভাবে উত্তাল সাগর, সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। এ কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে টেকনাফ ও সেন্টমার্টিনের মধ্যে চলাচলকারী ট্রলার, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচলও বন্ধ থাকবে।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি টেকনাফ ও সেন্টমার্টিনের মধ্যে চলাচলকারী সব ধরনের নৌযানও বন্ধ থাকবে।
তিনি জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗