
শাহজালাল বিমানবন্দর থেকে নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার
রংপুর: থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা মোসাদ্দেক হোসেন বাবলু-কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাতে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল ঢাকায় পৌঁছায় এবং তাকে সড়কপথে রংপুরে নিয়ে আসে। রাতেই তাকে নগরীর কোতোয়ালি থানায় নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন দমনের অভিযোগে তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗