
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বামন্দীতে বিএনপির বিক্ষোভ মিছিল
দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার প্রতিবাদে মেহেরপুরের গাংনীর বামন্দীতে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বামন্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির নেতা রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে মিছিলটি বামন্দী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ফজলু মিলিটারির ঘোনা এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বিশ্বাস। তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিষয়ে আওয়ামী লীগকে আর কোনো ছাড় দেওয়া হবে না। আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
