২০ নভেম্বর ২০২৬, ০১:১৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কৃষিঋণ নীতিমালায় পরিবর্তন, অগ্রাধিকার পাবে আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১৭:০৩ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১৭:০৩

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

কৃষিঋণ নীতিমালায় পরিবর্তন, অগ্রাধিকার পাবে আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তি

· প্রযুক্তি

ঢাকা: কৃষি ও পল্লিঋণ বিতরণে নতুন অগ্রাধিকার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু ফসল উৎপাদন নয়, কৃষিপণ্যের সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণন কার্যক্রমেও কৃষিঋণ দেওয়া যাবে। একই সঙ্গে আধুনিক কৃষিযন্ত্র, নির্ভুল কৃষিপদ্ধতি, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ঋণ বিতরণে গুরুত্ব দেওয়া হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লিঋণ নীতিমালায় এসব পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৯ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নতুন নীতিমালায় কৃষিঋণ বিতরণের ক্ষেত্রে চারটি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এগুলো হলো শস্য ও ফসল, সেচ ও কৃষিযন্ত্র, মৎস্য এবং প্রাণিসম্পদ। ব্যাংকগুলোর মোট কৃষিঋণ বিতরণ লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ শস্য ও ফসল খাতে, ২ শতাংশ সেচ ও কৃষিযন্ত্র খাতে, ১৩ শতাংশ মৎস্য খাতে এবং ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণ করতে হবে। অবশিষ্ট ১০ শতাংশ কৃষি উৎপাদন ও পল্লি অঞ্চলের উৎপাদনশীলতা এবং সেবা খাতে ব্যয় করা যাবে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ