রূপপুরে খুলছে প্রযুক্তি ও গবেষণার নতুন দুয়ার
প্রবাহ রিপোর্ট ঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ শুধু বিদ্যুৎ উৎপাদনেই এগিয়ে যাবে না, বরং উন্নত প্রযুক্তিতে প্রবেশাধিকার, প্রকৌশল দক্ষতা ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।
গত ১৭ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিট ৫৭ সেকেন্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ গ্রিডে সরবরাহ শুরু হয়।
ইউনিটটি নির্ধারিত তাপীয় ক্ষমতার ৪০ শতাংশে পৌঁছে ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। বুধবার (১৮ নভেম্বর) এক প্রতিক্রিয়ায় আলেক্সি লিখাচেভ বলেন, প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়া বাংলাদেশ ও রাশিয়া উভয় দেশের জন্যই একটি যুগান্তকারী ঘটনা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

