
যে শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিলো জামায়াতের
গণভোটের রায় মেনে নিলে বিরোধী দল হিসেবে সরকারকে সব ধরনের সহযোগিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। এর আগে সকাল ১১টায় দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় মেনে নেয়ার ঘোষণা দিলে বিরোধীদল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করা হবে। সরকার গণভোটের গণরায় মেনে নিলে রাজনৈতিক সংকট কেটে যাবে এবং সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗