
ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান আজ নারীদের ক্যান্সার প্রতিরোধ এবং তা মোকাবিলায় তাদের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না। আমাদের লক্ষ্য হলো— প্রতিরোধযোগ্য বিষয়গুলোকে প্রতিরোধ করা, দ্রুত রোগ নির্ণয়, কার্যকর চিকিৎসা নিশ্চিত করা এবং প্রতিরোধযোগ্য দুর্ভোগ কমিয়ে আনা। কোনো রোগীই যেন চিকিৎসাসেবার বাইরে না থাকেন।
ডা. জুবাইদা আজ রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত ‘১১তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস (বিআইসিসি) ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


