২০ নভেম্বর ২০২৬, ০১:১১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নাশকতা ও নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান হুইপ ও এমপিদের

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ২৩:৪২ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ২৩:৪২

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

নাশকতা ও নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান হুইপ ও এমপিদের

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ঃ নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নামে সন্ত্রাসী কর্মকা-, অগ্নিসংযোগ, ভাঙচুর ও পরিকল্পিত নাশকতার অপচেষ্টা প্রতিহত করতে খুলনাবাসীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্যরা। প্রদত্ত বিবৃতিতে তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। রাজনৈতিক কর্মসূচির আড়ালে কিংবা কোনো গোষ্ঠীর স্বার্থে সাধারণ মানুষের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান, যানবাহন, সরকারি-বেসরকারি স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা আগুন সন্ত্রাস, ভাঙচুর ও সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রদত্ত বিবৃতিতে তারা আরও বলেন, খুলনা একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর। এ নগরীর অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের জীবনযাত্রা কোনোভাবেই সন্ত্রাস ও নাশকতার কাছে জিম্মি হতে পারে না। মানুষের নিরাপত্তা বিঘিœত করা, জনমনে আতঙ্ক ছড়ানো কিংবা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার অধিকার কারও নেই। খুলনার শান্তিপ্রিয় মানুষ কোনোভাবেই আগুন সন্ত্রাস ও নৈরাজ্যকে সমর্থন করে না। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রত্যেককে নিজ নিজ এলাকায় সজাগ থাকতে হবে। নগরী ও জেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও কোনো সন্দেহজনক তৎপরতা, অগ্নিসংযোগের চেষ্টা কিংবা নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীে জানাতে হবে। কোনো অপশক্তি যেন সুযোগ নিতে না পারে, সে জন্য সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে হবে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। কেউ যদি মনে করে আগুন জ্বালিয়ে, বোমা বিস্ফোরণ ঘটিয়ে, যানবাহন ও স্থাপনায় হামলা চালিয়ে কিংবা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করা যাবে, তাহলে তারা ভুল করছে। দেশের মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, স্বাভাবিক জীবনযাপন করতে চায়। জনগণের সেই প্রত্যাশার বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। খুলনার প্রতিটি পাড়া-মহল্লায় আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তবে সতর্কতার নামে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কাউকে সন্দেহ হলেই হয়রানি করা যাবে না। কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। আমাদের প্রতিরোধ হবে শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও আইনসম্মত। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের প্রধান অগ্রাধিকার। দেশের অর্থনীতি ও জনজীবনকে ক্ষতিগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা রুখতে ব্যবসায়ী, পরিবহনশ্রমিক, শিক্ষার্থী, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে কেউ যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সে জন্য তথ্য যাচাই করে প্রচার করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানিমূলক বার্তা বা সন্দেহজনক তথ্য পাওয়া গেলে যাচাই ছাড়া তা ছড়ানো থেকে বিরত থাকতে হবে। খুলনার শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমরা এমন একটি পরিবেশ চাই, যেখানে মানুষ নির্ভয়ে চলাচল করতে পারবে, ব্যবসায়ীরা নির্বিঘেœ ব্যবসা করবেন, শিক্ষার্থীরা নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে যাবে এবং সাধারণ মানুষ নিশ্চিন্তে পরিবার নিয়ে বসবাস করবে। কোনো সন্ত্রাসী গোষ্ঠী কিংবা নাশকতাকারীর কাছে খুলনাকে জিম্মি হতে দেওয়া যাবে না।

বিবৃতিদাতারা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের নাগরিকদের এগিয়ে আসার অনুরোধ জানান। বিবৃতিদাতারা হলেন, জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলি আসগার লবি ও খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান প্রমূখ।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ