
খালিয়াজুরীতে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ
নেত্রকোনার খালিয়াজুরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অগ্নিসন্ত্রাস, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে খালিয়াজুরী উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
খালিয়াজুরী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা প্রেসক্লাব মোড় ও থানা মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗