১৯ নভেম্বর ২০২৬, ২১:১৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে চাঁদপুরে কোনো ছাড় দেওয়া হবে না- এমপি মানিক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১৯:২৭ · সর্বশেষ প্রতিবেদন: ১৯ নভেম্বর ২০২৬, ১৯:২৭

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে চাঁদপুরে কোনো ছাড় দেওয়া হবে না- এমপি মানিক

· বাংলাদেশ

চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আমার আপন ভাই হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো সরকারি প্রতিষ্ঠানে যেন কেউ হাত দিতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা মায়ের কোলে ভাত খেয়ে ঘুমিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেয় কিংবা আগুন দেওয়ার পরিকল্পনা করে, তাদের চাঁদপুরে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনীকে আমাদের সহযোগিতা করতে হবে। বর্তমান সরকারের সকল কার্যক্রমের সঙ্গে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। আপনারা আমাদের আরও এক বছর কাজ করার সুযোগ দেন। আপনারাই আমার শক্তি, আর আপনাদের শক্তি হলাম আমি। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ