
জেলা প্রশাসন সর্বদা প্রেস ক্লাবের পাশে থাকবে- ডিসি
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবে কম্পিউটার সামগ্রী প্রদান করা হয়েছে। ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারন সম্পাদক এম এ লতিফ এর নিকট আনুষ্ঠানিক ভাবে কম্পিউটার সামগ্রী হস্তান্তর করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
হস্তান্তরকালে চাঁদপুর জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন সর্বদা চাঁদপুর প্রেস ক্লাবের পাশে থাকবে।প্রেস ক্লাব কার্যক্রম খুবই পজিটিভ। চাঁদপুরের উন্নয়ন, সম্ভাবনা এবং জনদুর্ভোগের চিত্র আপনারা প্রতিনিয়ত মানুষের সামনে তুলে ধরছেন, যা জেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে আমাদের দারুণভাবে সহায়তা করে। প্রেস ক্লাবের যে কোন ইতিবাচক ও কল্যানমূলক উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, এনডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রহমত উল্ল্যাহ সহ কর্মকর্তাগণ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗