
২ বছরের মধ্যে রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে উদ্যোগ নেওয়ার নির্দেশ আইসিজের
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেয়া এক ঐতিহাসিক রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে এই আদালত। রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে ৯-৬ ভোটে এ রায় দেন বিচারকরা।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যেসব ক্ষতির প্রতিকার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়, সেসব ক্ষেত্রে রোহিঙ্গা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রায়ে বলা হয়, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া ও সম্পত্তি পুনরুদ্ধারসংক্রান্ত পদক্ষেপের বিষয়ে ২ বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে। তবে ক্ষতিপূরণের পরিমাণ ও ব্যবস্থা পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
