
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবি ছাত্রদলের বাইক মিছিল
গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিবাদী বাইক মিছিল করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চবি ক্যাম্পাসে এ মিছিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি জিরো পয়েন্ট, শাহজালাল হল, আলাওল হল, সোহরাওয়ার্দী হল, এফ আর হল, আলাওল হল, ২ নম্বর গেট, নিরাপত্তা দপ্তর, সমাজবিজ্ঞান অনুষদ, আবদুর রব হল, শহীদ ফরহাদ হল, অতীশ দিপঙ্কর হল, প্রশাসনিক ভবন, ভিসি বাংলো, ছাত্রী হল, সাউথ ক্যাম্পাস, মাস্টারদা সূর্যসেন হল, টিচার্স ক্লাব হয়ে লেডিস ঝুপড়ি গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে চবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗