বাগেরহাটের মোংলা বন্দরের আমদানি-রপ্তানীসহ পন্য পরিবহন দু’দিন ধরে বন্ধ রয়েছে
বাগেরহাট প্রতিনিধি ঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ-ছাত্রলীগের আহুত লকডাউন ও অব্যাহত সহিংসতায় পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সব রুটের পরিবহন চলাচল দু’দিন ধরে বন্ধ রয়েছে। গোপালগঞ্জ থেকে কাশিয়ানি পর্যন্ত মোংলা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখায় পরিবহন মালিক সমিতি নিরাপত্তা ঝুঁকির কারনে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রেখেছে।
এই রুট দিয়ে মোংলা বন্দরের আমদানি-রপ্তানী পন্য পরিবহনও বন্ধ হয়ে গেছে। গোপালগঞ্জের উপর দিয়ে শুধু পন্য পরিবহনই নয়, খুলনা ও বরিশাল বিভাগের ১৭ জেলাসহ ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-সিলেটে প্রতিদিন চলচলকারী হাজার হাজার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বাগেরহাটের কেন্দ্রীয় জেলার বাস টার্মিনালসহ বিভিন্ন পয়েন্টের কাউন্টারে গিয়ে দেখা গেছে পদ্মা সেতুর উপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার পরিবহন না পেয়ে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন না। এমন অচলাবস্থার মধ্যে দূরপাল্লার পরিবহন কাউন্টারগুলো শুক্রবারেরও কোন টিকিট বিক্রি করেনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


