২০ নভেম্বর ২০২৬, ০০:৫৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চুনারুঘাট সীমান্ত দিয়ে পালানোর সময় বিজিবির হাতে আসামি আটক

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট সীমান্ত দিয়ে একাধিক মামলার পলাতক আসামি সুবল চন্দ্র দাশকে (৪১) আটক করেছে বিজিবি। এসময় ৩ জন পালিয়ে গেছে। আটক সুবল দাশ সিলেট সদরের মেদেনী গ্রামের ভূবন চন্দ্র সরকারের ছেলে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান। বিজিবি জানায়, ভোরে চুনারুঘাট সীমান্ত পিলার ১৯৬৪/১৩-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে টেকেরঘাট নামক স্থানের নদীর পাড় দিয়ে কয়েকজন লোক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে।

এ সময় একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করে সুবলকে আটক করে। এ সময় তার সাথে থাকা অপর ৩ জন পালিয়ে গেছে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবল জানায়, অবৈধভাবে তারা ভারতে যাওয়ার চেষ্টা করেছিল। আটক সুবল নারায়ণগঞ্জের আদালতের একটি মামলার পলাতক আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও পৃথক ২টি মামলা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর