
সাত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, সাদ-মুসার এমডি মহসিন গ্রেপ্তার
চট্টগ্রামের আলোচিত শিল্পগ্রুপ সাদ-মুসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতটি মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মহসিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে থানায় নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর পরোয়ানা যাচাই-বাছাই করে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
১৯৯৪ সালে মোহাম্মদ মহসিন সাদ-মুসা গ্রুপ প্রতিষ্ঠা করেন। চট্টগ্রামের পোশাক ও বস্ত্রশিল্প খাতের পরিচিত এ প্রতিষ্ঠান একসময় বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান করেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকঋণ খেলাপি, চেক প্রত্যাখ্যান ও অর্থ আত্মসাতের অভিযোগে আলোচনায় আসে গ্রুপটি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


