
দুর্বল হয়ে অন্ধ্র-ওড়িশা উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘আকভান’
টানা কয়েক দিন সাগরে অবস্থান করে শক্তি সঞ্চয় করছিল ঘূর্ণিঝড় ‘আকভান’। একপর্যায়ে ঘণ্টায় ১১৭ কিলোমিটার বেগের বাতাস নিয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয় এটি। তবে ভারতের অন্ধ্র-ওড়িশা উপকূলে আঘাত হানার আগে দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড়টি। শুক্রবার (২০ নভেম্বর) দুর্বল অবস্থায় উপকূল অতিক্রম করতে শুরু করেছে ‘আকভান’।
ভারতীয় আবহাওয়া অধিদফতরের (আইএমডি) তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রমের সময় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
তবে ঘূর্ণিঝড়টির প্রভাবে ওড়িশা, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি ১২৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে যশোরে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗