20 November 2026, 22:39 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

শৈশবের স্মৃতি, বাংলার ঐতিহ্য ও সময়ের সাথে রসগোল্লার বিবর্তন

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 20 November 2026, 12:40 · Latest coverage: 20 November 2026, 12:40

Primary story

শৈশবের স্মৃতি, বাংলার ঐতিহ্য ও সময়ের সাথে রসগোল্লার বিবর্তন

· Bangladesh

আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা। ছোটবেলার গ্রাম, গ্রামের সহজ-সরল জীবন আর কত না মধুর স্মৃতি ! তখনকার গ্রামবাংলার জীবনযাত্রা ছিল আজকের চেয়ে সম্পূর্ণ আলাদা । প্রায় প্রতিটি গ্রামেই কোনো না কোনো সময় গরু দিয়ে আখ মাড়াই করা হতো ।

দেশীয় পদ্ধতিতে আখ মাড়াই করে বের করা হতো টাটকা আখের রস । সেই রস থেকে তৈরি হতো গুড়, চিনি ও নানা ধরনের খাবার । ছোটদের কাছে আখ মাড়াইয়ের সেই আয়োজন ছিল এক অন্য রকম আনন্দের জগৎ । সেই জায়গায় গেলেই আখের রস, গুড় ও ছিন্নি খাওয়ার পাশাপাশি সবচেয়ে বড় আকর্ষণ ছিল রসগোল্লা । পাশের গ্রামের ঘোষ কাকারা কাঁধে করে মিষ্টির হাঁড়ি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন। তাঁদের হাঁড়িতে থাকত আমাদের সবার প্রিয় রসগোল্লা । বন্ধুদের সঙ্গে কতগুলো রসগোল্লা খেয়েছি, তার কোনো হিসাব নেই । পকেটে টাকা আছে কি না, দাম কত—এসব ভাবনার চেয়ে মিষ্টি খাওয়ার আনন্দটাই ছিল বড় । আহা ! সেই স্বাদ, সেই প্রতিযোগিতা, সেই দিনগুলো আজও স্মৃতির পাতায় অমলিন । হয়তো সেই ছোটবেলার রসগোল্লার প্রতি ভালোবাসার কারণেই আজও মিষ্টির জগতের সঙ্গে আমার এত গভীর সম্পর্ক । সময় বদলেছে, জীবন বদলেছে, কিন্তু রসগোল্লার প্রতি সেই আকর্ষণ আজও রয়ে গেছে ।

স্বাদের সঙ্গে ঐতিহ্যের সম্পর্ক রসগোল্লা শুধু একটি মিষ্টির নাম নয়, এটি বাংলা তথা উপমহাদেশের খাদ্যসংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ছানা দিয়ে তৈরি গোলাকার বল চিনির রসে ডুবিয়ে প্রস্তুত করা এই মিষ্টি তার নরম, স্পঞ্জের মতো গঠন ও রসালো স্বাদের কারণে প্রজন্মের পর প্রজন্ম মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে । রসগোল্লার উৎপত্তি নিয়ে বাংলা ও ওড়িশার মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক বিতর্ক রয়েছে । ওড়িশার ঐতিহ্যে পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে রসগোল্লার সম্পর্কের কথা বলা হয় । অন্যদিকে কলকাতার মিষ্টি প্রস্তুতকারক নবীনচন্দ্র দাস ১৮৬৮ সালে আধুনিক স্পঞ্জ রসগোল্লার বিকাশ ও জনপ্রিয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন । পরবর্তী সময়ে কে সি দাস রসগোল্লাকে নতুনভাবে জনপ্রিয় করতে ভূমিকা রাখেন । এই ঐতিহ্য ও স্বাদের স্বীকৃতির ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৪ নভেম্বর পশ্চিমবঙ্গের ‘বাংলার রসগোল্লা’ ভৌগোলিক নির্দেশক (GI) স্বীকৃতি লাভ করে । পরবর্তী সময়ে ২০১৯ সালে ওড়িশার ‘ওড়িশা রসগোলা’ এবং ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের গোপালগঞ্জের রসগোল্লাও পৃথক GI স্বীকৃতি অর্জন করে। ১৪ নভেম্বর বাংলার রসগোল্লার প্রথম GI স্বীকৃতির দিন হওয়ায় প্রতিবছর দিনটি রসগোল্লা দিবস হিসেবে উদ্‌যাপিত হয় । এখানে একটি ব্যক্তিগত আনন্দের বিষয়ও রয়েছে । আমি বাংলাদেশের মিষ্টিশিল্পের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রিমিয়াম সুইটসে কর্মরত। মজার ব্যাপার হলো, ১৪ নভেম্বর শুধু রসগোল্লা দিবসই নয়, আমার সম্মানিত বস ফ্লোরা ম্যাডামের জন্মদিনও । তাই একই দিনে রসগোল্লা দিবসের শুভেচ্ছার পাশাপাশি তাঁকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা । আশা করি, আগামী বছর এই বিশেষ দিনে ম্যাডামের পক্ষ থেকে সবার জন্য রসগোল্লার আয়োজনও ম্যাডাম করবেন !!

Original report: Meherpur Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest