
মেহেরপুরের রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ফিরিয়ে নিল বিএসএফ
মেহেরপুরের গাংনী সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার রংমহল সীমান্তের ১৩৭ পিলারের কাছ দিয়ে তাদের পুশইনের চেষ্টা করে বিএসএফ।
তবে বিজিবির প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত ওই ৪ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল বিওপির নায়েক সুবেদার জাহিদ হোসেন জানান, চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। সীমান্তে দায়িত্বরত টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিষয়টি দ্রুত শনাক্ত হয়। বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও দৃঢ় অবস্থানের মুখে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗