
ডেমরায় পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৩
ঢাকা: রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকা থেকে পেট্রোল বোমা তৈরির পেট্রোল ও দাহ্য পদার্থসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন এসব তথ্য জানান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডেমরা থানার কোনাপাড়া এলাকায় ডিবির ওয়ারী বিভাগ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন–মো. ইলিয়াস মিয়া (৩৫), মো. হানিফ হাওলাদার (৩৫) ও মো. সাইফুল ইসলাম ওরফে রিয়াজ (৩০)।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗