
দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনের জাহাজ চান স্থানীয়রা
কক্সবাজারের টেকনাফের দমদমিয়া জাহাজঘাট থেকে সেন্টমার্টিন দ্বীপে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন তারা।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া জাহাজঘাটে এ কর্মসূচি পালন করা হয়।
‘জনসাধারণ, উখিয়া-টেকনাফ’ ও ‘টেকনাফ দূরপাল্লার বাস ব্যবস্থাপক সমবায় সমিতি’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় দাবিসংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন তারা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗