
রামগড়ে দেশীয় পিস্তল ও গুলিসহ বৃদ্ধ আটক
খাগড়াছড়ির রামগড়ে বিশেষ সেনা অভিযানে দেশীয় তৈরি পিস্তল ও তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার শ্মশানটিলা এলাকার নিজবাড়ি থেকে তাঁকে আটক করে সিন্ধুকছড়ি জোন (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সেনাবাহিনীর একটি অভিযানিক দল।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্মশানটিলা এলাকায় সাগর দেবনাথের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর বাড়ি থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

