ভূমিমন্ত্রীর বাড়ির এলাকায় পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

সংবাদ থেকে
রাজশাহীতে জয় বাংলা শ্লোগান দিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাড়ির এলাকায় পটকা মেরে পালিয়ে যাওয়া এক তরুণকে খুঁজছে পুলিশ। এ নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ফেসবুক পেইজে ওই তরুণের সাম্ভাব্য একটি ছবি পোস্ট করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চন্দ্রিমা থানার পদ্মা আবাসিকের ১১ নম্বর সড়কে জয় বাংলা শ্লোগান দিয়ে বিকট শব্দে পটকা ফোটান অজ্ঞাত ওই তরুণ। পাশেই ২ নম্বর সড়কে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসভবন। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত সেখানে যান বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ছুটে যায় পুলিশও। তবে সেখানে গিয়ে তারা কাউকে পায়নি। পরবর্তীতে পটকা ছুঁড়ে মারার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে ওই ভিডিওতে অভিযুক্ত তরুণের মুখ ঝাপসা করে দেওয়া হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


