২০ নভেম্বর ২০২৬, ১৮:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বেলাবোতে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের আগুন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ১৮:২৩ · সর্বশেষ প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ১৮:২৩

প্রধান সংবাদ

Dainik Jahan বাংলা

বেলাবোতে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের আগুন

· বাংলাদেশ

নরসিংদীর বেলাবো উপজেলার সদর ইউনিয়নের গাংকুলপাড়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি এরিয়া অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এ অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ে থাকা একটি বাইসাইকেল ও কিছু সাধারণ কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

​ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা অতর্কিতভাবে শাখা কার্যালয়টি লক্ষ্য করে আগুন ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ওই সময় শাখা ব্যবস্থাপক ভবনের ওপরের তলায় অবস্থান করায় বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পান। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়। তবে এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ