২০ নভেম্বর ২০২৬, ১৯:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ঝিনাইদহের এটি কোনো হাট নয় যেন ধান লাগানোর মাঠ !

সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে

একটু বৃষ্টি হলেই কাদায় একাকার হয়ে যায় ঝিনাইদহের নতুনহাট খোলা। দেখে মনে হতে পারে এটি কোনো হাট নয় যেন ধান লাগানোর মাঠ। চলাচলের রাস্তা থেকে শুরু করে হাটের ভেতরের অধিকাংশ জায়গায় জমে থাকে কাদা ও পানি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের। এমন চিত্র ঝিনাইদহ পৌরসভার নতুন হাটখোলার।

সরেজমিন ঘুরে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই হাটের বিভিন্ন স্থানে কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও পানি জমে আছে, কোথাও আবার কাদায় তৈরি হয়েছে যানবাহনের চাকার বড় বড় গর্ত। কাদা মাড়িয়েই হাটে কেনাকাটা করতে হচ্ছে ক্রেতাদের। পণ্য নিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরাও।

হাটে আসা শহরের আরাপপুর এলাকার ক্রেতা রফিকুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই হাটের এমন অবস্থা হয়। কাদার মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে কাপড় ও জুতা নষ্ট হয়ে যায়। অনেক সময় পা পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর