২০ নভেম্বর ২০২৬, ১৮:৪৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

তারেক রহমানের রাজনীতির মূল শক্তি গণমানুষের ম্যান্ডেট: মাহদী আমিন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ১৬:৩৪ · সর্বশেষ প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ১৬:৩৪

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

তারেক রহমানের রাজনীতির মূল শক্তি গণমানুষের ম্যান্ডেট: মাহদী আমিন

· বাংলাদেশ

ঢাকা: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে রাজনীতির প্রকৃত শক্তি সাধারণ মানুষের সমর্থন, বিশ্বাস ও গণতান্ত্রিক ম্যান্ডেট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিমত ব্যক্ত করেন।

ফেসবুক পোস্টে মাহদী আমিন উল্লেখ করেন, গণমানুষের নেতা হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনটি ব্যক্তিগত পর্যায় ছাপিয়ে বিশেষ জাতীয় তাৎপর্য বহন করে। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র, মর্যাদা এবং জনগণের অধিকার ও সুরক্ষার সঙ্গে তার নেতৃত্ব গভীরভাবে আবর্তিত। এক ঐতিহাসিক মুহূর্তে দেশে ফেরার পর তারেক রহমানকে ঘিরে মানুষের যে অভূতপূর্ব সমাগম ও আবেগ দেখা গিয়েছিল, নির্বাচনে তার নেতৃত্বে ঐতিহাসিক বিজয় সেই ভালোবাসা ও আস্থারই গণতান্ত্রিক প্রতিফলন। এখনো দেশের যেখানেই তিনি যান, সব শ্রেণি-পেশার মানুষ যেভাবে তাকে আপন করে নেন, তা সাধারণ মানুষের সঙ্গে তার আত্মিক বন্ধনের বহিঃপ্রকাশ।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ