
কাউখালীতে বিএনপি কার্যালয়ে ভাংচুর-অগ্নিসংযোগ মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
পিরোজপুরের কাউখালীতে বিএনপি কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আমরাজুড়ি ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জহির ফরাজীকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জহির কুমিয়ান গ্রামের মৃত নুরুল হক ফরাজীর ছেলে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗