
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ হোসেন
ঢাকা: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗