গ্রামীণ ব্যাংকের পরিচালক নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি
গত ১০ দিনে ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত ‘গ্রামীণ ব্যাংক’-এর ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা,পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পাঁচটি শাখা সম্পূর্ণরুপে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ।
চিঠিতে বলা হয়েছে,কোনো কোনো শাখায় আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র,আদায় শিট,সাইনবোর্ড, চেয়ার-টেবিল ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। কয়েকটি অফিসে ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়েছে। হামলার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সব শাখায় ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗