২০ নভেম্বর ২০২৬, ২২:৩৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মোহনপুরে পান বরজে নারীর মরদেহ উদ্ধার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ২২:০২ · সর্বশেষ প্রতিবেদন: ২০ নভেম্বর ২০২৬, ২২:০২

প্রধান সংবাদ

Sonali Sangbad বাংলা

মোহনপুরে পান বরজে নারীর মরদেহ উদ্ধার

· বাংলাদেশ

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শেফালী বেগম মোহনপুর উপজেলার করিশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তার পিতার নাম কোঁকড়া।

পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী বেগম। শুক্রবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বাড়ির পাশে শব্দ শুনে তার ছেলে নবাব আলীর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বাইরে বের হওয়ার সময় তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট বন্ধ এবং তার মা ঘরে নেই। এরপর মাকে খোঁজাখুঁজি শুরু করেন নবাব আলী। একপর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজে তার মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে হত্যা মামলা দায়ের করা হবে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ