
মৌলভীবাজার২৪ ডট কমের সম্পাদকের ছোট ভাই ইন্তেকাল
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার২৪ ডট কমের সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক,এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান রাহেলের ছোট ভাই ওহিদুর রহমান রুমেল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।
শুক্রবার সৈয়দ শাহ মোস্তফা জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মাজার প্রাঙ্গনে হয় অনুষ্ঠিত হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
