
বাসে আগুনের ঘটনায় এআই ছবি-ভিডিও ছড়ালে ব্যবস্থা নেবে পুলিশ
স্টাফ রিপোর্টার: বিআরটিসি বাস টার্মিনালে বাসে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা সম্পাদিত বিভ্রান্তিকর ছবি ও ভিডিও প্রচার না করার আহ্বান জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে শাহমখদুম থানার আমচত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে বাসের সামনের কাচ ভাঙচুরের পাশাপাশি কয়েকটি আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
আরএমপি জানায়, ঘটনাটি নিয়ে কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত ক্ষয়ক্ষতির চেয়ে বেশি দেখিয়ে ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

