
কুষ্টিয়ায় ভাঙারির বস্তায় ককটেল সদৃশ বস্তু, বিস্ফোরণে আহত ২
কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের মজমপুর রেললাইন এলাকায় ভাঙারি মালামালের বস্তা থেকে ককটেল সদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়ে দুইজন গুরুতর আহত হয়েছেন।
এই ঘটনায় আহতরা হলেন—কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে সুমন (৪০) এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুমন একটি বস্তায় করে ভাঙারি মালামাল বিক্রির জন্য রুহুল আমিনের দোকানে যান। পরে দোকানে থাকা ওজন মেশিনে মালামাল ওজন করার পর বস্তা থেকে সেগুলো নিচে ঢালছিলেন। এ সময় বস্তা থেকে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ একটি বস্তু মাটিতে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সুমন ও দোকানদার রুহুল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
