
মিস ইউনিভার্সে ব্যস্ত মাহি : ভক্তদের জন্য এলো সুখবর
প্রবাহ রিপোর্ট ঃ মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। ইতোমধ্যেই দর্শক ভোটে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। সামনে দেশের মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়ে বিশ্বমঞ্চে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন এই মডেল-অভিনেত্রী।
মিস ইউনিভার্সের মঞ্চে ব্যস্ততার মাঝেই তার ভক্তদের জন্য এলো সুখবর। সেটি হচ্ছে, প্রথমবারের মতো সিনেমায় দেখা যাবে সামিরা খান মাহিকে। জানা গেছে, প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা কিসলু গোলাম হায়দার।
যার বিজ্ঞাপন নির্মাণে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা। নাটক ও টেলিফিল্ম নির্মাণেও রয়েছে পরিচিতি। তার আর অভিষেক সিনেমা ‘মস্তান’-এ দেখা মিলবে সামিরা খান মাহিকে। আন্ডারওয়ার্ল্ড ও গ্যাংস্টারদের জীবন ঘিরে তৈরি হচ্ছে সিনেমাটির গল্প।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗