20 November 2026, 23:53 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

মোংলা বন্দরে নিলামের অপেক্ষায় প্রায় ৪০০ কোটি টাকার পণ্য : দীর্ঘ স্থবিরতায় বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 20 November 2026, 23:29 · Latest coverage: 20 November 2026, 23:29

Primary story

Daily Probaha Bangla

মোংলা বন্দরে নিলামের অপেক্ষায় প্রায় ৪০০ কোটি টাকার পণ্য : দীর্ঘ স্থবিরতায় বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

· Bangladesh

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হাউজে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে নিলাম প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এর ফলে খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে পচে ও নষ্ট হচ্ছে ব্যবসায়ীদের আমদানিকৃত প্রায় সাড়ে ৩শ থেকে ৪শ কোটি টাকার মূল্যবান পণ্য। পরে থাকা এই পণ্যের মধ্যে রয়েছে ২৫০টি নামী-দামি বিলাসবহুল গাড়ি, কন্টেইনারভর্তি বিদেশি পণ্য এবং বিভিন্ন ভারী শিল্পকারখানার যন্ত্রাংশ। কাস্টমস আইনের সুনির্দিষ্ট বাধ্যবাধকতা থাকলেও অদৃশ্য নানা জটিলতা এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। এতে একদিকে যেমন বন্দর জেটি ও ইয়ার্ডগুলোতে তীব্র পণ্যজট দেখা দিয়েছে, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল অংকের রাজস্ব।

আমদানি ও কাস্টমস আইন অনুযায়ী, বিদেশ থেকে কোনো পণ্য বাংলাদেশে আমদানির পর আমদানিকারক নির্ধারিত সময়ের মধ্যে শুল্ক-কর পরিশোধ করে তা খালাস না করলে সেই পণ্য কাস্টমসের অনুকূলে চলে যায়। নিয়ম অনুযায়ী, বন্দর জেটিতে ইনভেন্টরির পর আমদানিকারকরা সর্বোচ্চ ৩০ দিন সময় পান। নির্ধারিত এই সময়ের মধ্যে পণ্য খালাস করা না হলে তা কাস্টমসের কাছে নিলামযোগ্য হিসেবে গণ্য হয়। আইনের বিধান রয়েছেÑকাস্টমস কর্তৃপক্ষ প্রতি মাসে নিয়মিতভাবে অন্তত দুটি অথবা একটি নিলামের আয়োজন করবে এবং নিলামের মাধ্যমে এসব পণ্য বিক্রি করে অর্জিত অর্থ সরকারের রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে। কিন্তু মোংলা কাস্টমসের ক্ষেত্রে এই নিয়ম দীর্ঘদিন ধরে কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে নামমাত্র একটি নিলাম অনুষ্ঠিত হলেও ওই বছরের ১২ অক্টোবর বড় পরিসরে আরেকটি নিলামের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কিন্তু শেষ পর্যন্ত মামলা জটিলতার আবর্তে পড়ে সেই উদ্যোগও ভেস্তে যায়। এরপর থেকে দীর্ঘ সময় ধরে পুরো প্রক্রিয়াটি পুরোপুরি থমকে আছে। বর্তমানে মোংলা বন্দরের বিভিন্ন ইয়ার্ড এবং জেটিজুড়ে কেবলই নিলামের অপেক্ষায় থাকা পণ্যের সারি। কাস্টমস ও বন্দর সূত্র জানিয়েছে, দীর্ঘ স্থবিরতার কারণে বর্তমানে যেসব পণ্য অবরুদ্ধ রয়েছে তার একটি দীর্ঘ ও ব্যয়বহুল তালিকা নিচে তুলে ধরা হলো, বিলাসবহুল গাড়ি-জাপান সিঙ্গাপুর ও অন্যান্য দেশ থেকে আমদানিকৃত প্রায় ২৫০টি বিভিন্ন ব্র্যান্ডের বিলাসবহুল ও নামী-দামী গাড়ি, যা দীর্ঘদিন ধরে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আরো রয়েছে কন্টেইনারজাত পণ্য-মোট ২০০টিরও বেশী কন্টেইনার বোঝাই হরেক রকমের বাণিজ্যিক পণ্য। এর মধ্যে রয়েছেÑ৬০ কন্টেইনার ভর্তি গ্যাস সিলিন্ডার, ৩৩ কন্টেইনার উন্নত মানের কাগজ এবং ১০ কন্টেইনার বিভিন্ন প্রকারের খেলনা ও অন্যান্য মেশিনারিজ বিভিন্ন পণ্য। এছাড়াও রয়েছে ভারী যন্ত্রপাতি ও ড্রেজার-বন্দর জেটিতে পলি ও জং পড়ে নষ্ট হচ্ছে ২টি ড্রেজার এবং বিভিন্ন ধরনের ভারী মেশিনারিজ যন্ত্রাংশ। সব মিলিয়ে এই বিপুল পরিমাণ আমদানিকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩শ থেকে ৪শ কোটি টাকা বলে ধারণা করছে ব্যাবসায়ীরা।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest