সুন্দরবন উপকুলে দূর্যোগপূর্ন আবহাওয়ায় ৩ নম্বর সংকেত : মোংলা বন্দরে পন্য খালাস বন্ধ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে মোংলা সমুদ্রবন্দর সহ সুন্দরবন উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত টানা তিনদিন বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে।
এতে বঙ্গোপসাগর প্রচ- উত্তাল হয়ে উঠেছে। বৈরী আবহাওয়ার কারণে মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি ব্যণিজ্যিক জাহাজের পণ্য খালাস ও বোঝাই কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের মাছ ধরা থেকে শুরু করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানান, বন্দর চ্যানেলের হাড়বাড়িয়া, বহিঃনোঙ্গর ও জেটিতে বর্তমানে কয়লা, ক্লিংকার, মেশিনারিজ, গম ও সারসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে মোট ১৩টি দেশি-বিদেশি ব্যণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে পন্য খালাসের জন্য অবস্থান করছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
