প্রধানমন্ত্রী’র ৬২তম জন্মদিনে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি ঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব খুলনা-৫ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার লবির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আলি আসগার লবির প্রতিষ্ঠিত ইউসুফিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত এই দোয়া মাহফিলে তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সদস্য আলী আক্কাস, খুলনা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহহেল কাফি সখা এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের খায়রুজ্জামান সজীব। এছাড়া দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন উপস্থিত মুসল্লিরা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗