
লাখাইয়ে ৮৪ বছরেও বয়স্ক ভাতা পাননি বৃদ্ধা হালিমা
লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় বয়সের ভারে ন্যুব্জ ৮৪ বছর বয়সী এক বৃদ্ধার কপালে এখনো জোটেনি বয়স্ক ভাতা। হালিমা বেগম নামের ওই বৃদ্ধা লাখাইয়ের স্বজন গ্রামের ৮নম্বর ওয়ার্ডে বসবাস করেন। ঠিকমতো হাঁটাচলা করার সামর্থ্য না থাকলেও চরম দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটছে তাঁর।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে স্বামী আব্দুল জব্বারকে হারান হালিমা বেগম। এরপর থেকেই সন্তানদের নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু হয় তাঁর। বর্তমানে ছেলে বেকার থাকায় এবং তীব্র অর্থসংকটে ছোট মেয়ের বিয়ে দিতে না পারায় অন্যের দয়া-দাক্ষিণ্যের ওপর নির্ভর করেই চলতে হচ্ছে তাঁকে।
জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তাঁর বয়স ৮৪ বছর হলেও এখনো কোনো রাষ্ট্রীয় ভাতা পাননি তিনি। ক্ষোভ ও হতাশা প্রকাশ করে হালিমা বেগম বলেন, ‘মেম্বার-চেয়ারম্যানের কাছে হাঁটতে হাঁটতে জীবন শেষ হয়ে গেল, কিন্তু একটা ভাতাও জোটেনি।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


