২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৪ আসামি গ্রেপ্তার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ · সর্বশেষ প্রতিবেদন: ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৪

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ ৪ আসামি গ্রেপ্তার

· অপরাধ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার বিশেষ অভিযানে ভূমি দখলের পরোয়ানাভুক্ত ৪ আসামিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর ওসি মোঃ জাহিদুল হকের নির্দেশে পুলিশ সদর উপজেলার পইল ইউনিয়নের নাজিরপুর গ্রামে অভিযান চালায়।

এ সময় মৃত আব্দুর গফুরের পুত্র লুৎফুর রহমান (৪০), শাহিনুর রহমান (২৫), মৃত ওয়াছিদ উল্লার পুত্র আইয়ূব আলী (৫০), রাসেল মিয়া (৩০) কে আটক করা হয়। এ সময় মামলার অন্য আসামি আবিদ পালিয়ে যায়।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগের মামলায় আদালত থেকে পরোয়ানা রয়েছে। এতোদিন তারা পলাতক ছিলো। গতকাল শুক্রবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি জানান, অভিযান অব্যাহত থাকবে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ