১০ অক্টোবর ২০২৬, ২০:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিঢাকাজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামতসম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি নতুন ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন করল গ্লোবাল ব্র্যান্ড

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১০ অক্টোবর ২০২৬, ১৫:৩৭ · সর্বশেষ প্রতিবেদন: ১০ অক্টোবর ২০২৬, ১৫:৩৭

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি নতুন ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন করল গ্লোবাল ব্র্যান্ড

· বাংলাদেশ

দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি অত্যন্ত স্বনামধন্য ও অভিজাত প্রযুক্তি ব্র্যান্ড লেনোভোর ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ল্যাপটপ সিরিজ ইয়োগা-র নতুন পাঁচটি মডেল বাজারে উন্মোচন করেছে। সর্বাধুনিক ইন্টেল প্যান্থার লেক আর্কিটেকচারের প্রসেসর, উন্নত এআই প্রযুক্তি, মাত্র ৯৭৫ গ্রাম থেকে শুরু হওয়া হালকা ওজন এবং প্রিমিয়াম মেটালিক ফিনিশিংয়ের সমন্বয়ে তৈরি এসব কোপাইলট+ পিসি আধুনিক কর্মক্ষেত্র ও প্রিমিয়াম জীবনযাত্রার জন্য নতুন অভিজ্ঞতা দেবে।

উচ্চপদস্থ করপোরেট লিডার, কর্পোরেট এক্সিকিউটিভ এবং আধুনিক প্রযুক্তির সেরা অভিজ্ঞতা প্রত্যাশীদের জন্য এই সিরিজটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। ইন্টেল এর সর্বাধুনিক প্যান্থার লেক প্রসেসরে শক্তিশালী এনপিইউ যুক্ত থাকার ফলে এআই-সম্পর্কিত কাজগুলোর মূল চাপ প্রসেসর নিজেই বুদ্ধিমান উপায়ে হ্যান্ডেল করে। ফলে ট্র্যাডিশনাল বা নন-এআই ল্যাপটপগুলোতে কাজের সময় যেভাবে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে উঠত, নতুন এই ইয়োগা ডিভাইসগুলোতে তা হয় না—কাজের মধ্যেও তাপমাত্রা থাকে অত্যন্ত সহনীয় ও আরামদায়ক।

নতুন এই সিরিজে নতুন পাঁচটি ফ্ল্যাগশিপ মডেল যুক্ত হয়েছে। এর মধ্যে ইয়োগা স্লিম ৭আই আলট্রা অরা এডিশন (৮৩কিউকে০০৯টিএসকে)-তে রয়েছে কোর আলট্রা এক্স৯ ৩৭৮এইচ, সর্বোচ্চ ১৭২ টপস এআই পারফরম্যান্স, ৩২জিবি র‍্যাম, ১টিবি এসএসডি ও ১৪” ২.৮কে ১২০হার্জ পিওলেড টাচ ডিসপ্লে; যার ওজন মাত্র ৯৭৫ গ্রাম এবং দাম ৩,৪০,০০০ টাকা।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ