
মার্কিন নিলামে পিএইচপির ‘কেনা’ ট্যাংকার, চট্টগ্রামে এসে মালিকানা দাবি রুশ কোম্পানির, মামলা ১৩৩ কোটির
যুক্তরাষ্ট্রের জব্দ করা একটি রুশ তেলবাহী ট্যাংকার মার্কিন আদালতের নিলাম পেরিয়ে স্ক্র্যাপ হিসেবে বাংলাদেশে এসে এবার আটকে গেছে চট্টগ্রাম বন্দরে। জাহাজটি নিজেদের বলে দাবি করে রাশিয়ার একটি কোম্পানি বাংলাদেশ হাইকোর্টে মামলা করায় বন্ধ রয়েছে এর ভাঙার কার্যক্রম। মালিকানা দাবি, ক্ষতিপূরণ এবং দখল ফিরে পাওয়ার দাবিতে করা মামলায় জাহাজটির মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৩৩ কোটি টাকায়। ফলে ‘পিএইচপি শিপব্রেকিং অ্যান্ড রি-সাইক্লিং ইন্ডাস্ট্রি’র কেনা জাহাজটি এখন আইনি অনিশ্চয়তায় পড়েছে।
জাহাজটি যুক্তরাষ্ট্রের সরকারি নথিতে ‘এম/টি বেলা ১’ এবং বাংলাদেশের আদালতের নথিতে ‘এম/টি এরা’ নামে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘গ্লোবাল মার্কেটিং সিস্টেমস ইনকরপোরেশন’ (জিএমএস) মার্কিন আদালতের নিলাম প্রক্রিয়ার মাধ্যমে জাহাজটি কিনেছিল। পরে স্ক্র্যাপ বা কাটার জন্য প্রতিষ্ঠানটি জাহাজটি পিএইচপি শিপ ব্রেকিংয়ের কাছে বিক্রি করে। তবে এই বিক্রির বৈধতাই এখন চ্যালেঞ্জ করেছে রাশিয়ার কোম্পানি ‘বুরেভেস্টমারিন এলএলসি’।
বুরেভেস্টমারিন নিজেদের জাহাজটির প্রকৃত মালিক দাবি করে সেটি ফেরত পাওয়ার পাশাপাশি ১ কোটি ৭ লাখ ৩০ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশ হাইকোর্টে মামলা করেছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত ৫ নভেম্বর জাহাজটি আটকের পরোয়ানা জারি করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




