২২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

৮ কোটি টাকার যন্ত্রাংশ ১০ বছরেও অব্যবহৃত, প্রশ্নে মুখ লুকালেন রেলওয়ের সরবরাহকারী নেতা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২১ নভেম্বর ২০২৬, ২৩:৩১ · সর্বশেষ প্রতিবেদন: ২১ নভেম্বর ২০২৬, ২৩:৩১

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

৮ কোটি টাকার যন্ত্রাংশ ১০ বছরেও অব্যবহৃত, প্রশ্নে মুখ লুকালেন রেলওয়ের সরবরাহকারী নেতা

· বাংলাদেশ

প্রায় ১০ বছর আগে বাংলাদেশ রেলওয়ের ট্রাকশন মোটরের জন্য সরবরাহ করা হয়েছিল ৮ কোটি টাকার যন্ত্রাংশ। অভিযোগ রয়েছে, এত বছরেও সেগুলো কাজে লাগেনি। সেই সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীই আবার রেলওয়ের সরবরাহকারী হিসেবে তালিকাভুক্তির আবেদন করেছেন। তার আবেদনে জাল কাগজপত্র ব্যবহারের অভিযোগও উঠেছে। এসব প্রশ্নের মুখোমুখি হয়ে সংবাদ সম্মেলনের মঞ্চ ছেড়ে চলে গেছেন বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স অ্যান্ড এক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের (বারেসাএসএ) সভাপতি ফেরদৌস হুদা চৌধুরী।

শনিবার সংগঠনটির আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। রেলওয়ের লোকোমোটিভের যন্ত্রাংশ সরবরাহের জন্য নতুন সরবরাহকারী তালিকাভুক্তির আবেদনপ্রক্রিয়া দ্রুত চালুর দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের কয়েকজন পরিচালকও এতে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে প্রথমেই পুরোনো যন্ত্রাংশ সরবরাহের বিষয়টি সামনে আনেন সাংবাদিকেরা। প্রায় ১০ বছর আগে ফেরদৌস হুদা চৌধুরীর মাধ্যমে রেলওয়ের ট্রাকশন মোটরের জন্য ইন্টারফিল্ড ও মেইন ফিল্ড মিলিয়ে প্রায় ৮ কোটি টাকার যন্ত্রাংশ সরবরাহ করা হয়েছিল। অভিযোগ, এসব যন্ত্রাংশ এখনো রেলওয়ের পাহাড়তলীস্থ কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) অব্যবহৃত পড়ে রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হলেও সেগুলো পরিবর্তন বা প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়নি।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ