২২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

দুবলার শুঁটকি পল্লীতে বৃষ্টিতে ভিজে নষ্ট জেলেদের কয়েক কোটি টাকার মাছ!

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২২ নভেম্বর ২০২৬, ০০:১২ · সর্বশেষ প্রতিবেদন: ২২ নভেম্বর ২০২৬, ০০:১২

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

দুবলার শুঁটকি পল্লীতে বৃষ্টিতে ভিজে নষ্ট জেলেদের কয়েক কোটি টাকার মাছ!

· বাংলাদেশ

# জেলে সহ মহাজনের শুটকি উৎপাদন কেন্দ্রে ব্যপক ক্ষতির আশঙ্কা #

আবু-হানিফ, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ দেশের সব থেকে বড় শুঁটকি উৎপাদন কেন্দ্র সুন্দরবনের দুবলায় ঘূর্ণীঝড় আকভানের প্রভাবে বুধবার থেকে গত চার দিনের ভারি বৃষ্টিপাতে চাতালে শুঁকাতে দেয়া জেলেদের কয়েক কোটি টাকার মাছ নষ্ট হয়ে গেছে। সাগর উত্তাল হওয়ার পাশাপাশি ঝড়োহাওয়া বইতে থাকায় সুন্দরবনের দুবলার চারটি চরের অস্থায়ী জেলে পল্লীর ১০ হাজার জেলে মাছ বন্ধ রেখে নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। দুবলার মৎস্যজীবী নেতা ও সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।

সুন্দরবনের দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ দুবলার আলোরকোল থেকে মোবাইল ফোনে জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’র কারনে চার দিন ধরে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ঝড়ো হাওয়ার সাথে একটানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এই চার দিনে মাচায় শুঁকাতে দেওয়া জেলেদের কয়েক কোটি টাকার মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এসময়ে বৈরী আবহাওয়ার কারেনে জেলেরা সাগরে মাছ ধরতে না পারায় আরো কোটি টাকার আর্থিক ক্ষতিতে পড়েছেন। এ ক্ষতি পুরণ হবার নয়। শুঁটকি জেলেরা বর্তমানে তাদের নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা অস্থায়ি শুঁটকি পল্লী এলাকার আশেপাশের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলেও জানান মৎস্যজীবী নেতা। সুন্দরবনের আলোরকোল শুঁটকি পল্লীর রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, সাগরের আবহাওয়া খারাপ হওয়ায় গত বুধবার থেকে জেলেরা সাগরে মাছ ধরতে পারছেনা। একদিকে জেলেরা শুঁটকির জন্য মাছ ধরতে না পারায় অপূরনিয় আর্থিক ক্ষতির সম্মূখিন হয়েছেন। অন্যদিকে চার দিনের একটানা ভারি বৃষ্টিতে জেলেদের মাচায় শুঁটকি করতে রাখা বিপুল কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে। বৃষ্টিতে কয়েক কোটি টাকার মাছ সম্পূর্ন নষ্ট হয়ে গেছে বলে জানান মোতাসিম ফরাজী। দুবলার নারিকেলবাড়ীয়া চর থেকে শুঁটকি মহাজন আসলাম হোসেন ও শেলারচর থেকে মহাজন আরিফ হোসেন মিঠু জানান, সাগরে ঘূির্ণঝড়ের প্রভাবে জেলেদের অবস্থা খুবই খারাপ। তারা সাগরে মাছ ধরতে পারছেন না। ব্যপক বৃষ্টিতে বিপুল পরিমাণ মাছ ভিজে ও ভেসে গিয়ে নষ্ট হয়ে গেছে। জেলেসহ আমরা সবাই ব্যপক ক্ষতির মুখে পড়েছি। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.খলিলুর রহমান জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উত্তাল সাগরে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে। সাগরে ঝড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দুবলার চরাঞ্চলেও ব্যপক বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে জেলেদের লপডল পলভফঃ ঃভলভা মাছ ভিজে নষ্ট হয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরা বন্ধ রেখে বুধবার থেকে ১০ হাজারের অধিক হাজার জেলে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ নৌকা ও ট্রলারে আশ্রয় নিয়েছেন বলে জানান এই বন কর্মকর্তা।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ