
জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক একটি স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় পরিবর্তন, হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোর্স (হেডস) এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) -এর যৌথ উদ্যোগে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা” প্রতিপাদ্যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সনাকের সভাপতি প্রফেসর দীপকেন্দ্রনাথ দাসের সভাপতিত্বে সভায় পরিবর্তন এর নির্বাহী পরিচালক রাশেদ রিপন, হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোর্স (হেডস) নির্বাহী পরিচালক হাসিবা খাতুন জাহেদা এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) উপদেষ্টা কমিটির সদস্য ও স্রেডার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, একশনএইড বাংলাদেশের নাজিয়া ইয়াসমিন, মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗