
আইসিএসবির সিপিডি প্রোগ্রামে চার্টার্ড সেক্রেটারীদের পেশাগত চর্চার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) ১০ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার বিআইএম অডিটোরিয়ামে “বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারীগণের পেশাগত চর্চার চ্যালেঞ্জসমূহ” শীর্ষক একটি সিপিডি প্রোগ্রামের আয়োজন করে। এ প্রোগ্রামে চার্টার্ড সেক্রেটারী, করপোরেট নেতৃবৃন্দ, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি এবং পেশাজীবীগণ অংশগ্রহণ করেন। প্রোগ্রামটিতে চার্টার্ড সেক্রেটারী পেশার ক্রমবিবর্তনশীল চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
শনিবার (১০ অক্টোবর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কমিশনার হোসেন সাদাত এফসিএস। বক্তব্যে তিনি চার্টার্ড সেক্রেটারীদের পেশাগত মূল্য ও অবদান বৃদ্ধির জন্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন: (ক) জ্ঞানচর্চা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে সময়োপযোগী থাকা, (খ) সংশ্লিষ্ট পেশাগত ও ব্যবসায়িক অংশীজনদের সঙ্গে সহযোগিতা জোরদার করা এবং (গ) দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


