
রাজবাড়ীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
রাজবাড়ী: জেলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় মো. ফারুক হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকে আসামির সন্তান হিসেবে স্বীকৃতি এবং উত্তরাধিকারী হিসেবে তার সম্পত্তির অধিকার নিশ্চিত করার বিষয়ে রায় দিয়েছেন আদালত।
রোববার (১১ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন পাংশা উপজেলার বাবুপাড়া এলাকার আহম্মদ খার ছেলে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗