কঠোর চউক, ইবনে সিনাকে ৪০ লাখ টাকা জরিমানা

সংবাদ থেকে
চট্টগ্রাম নগরে হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। বারবার সতর্ক, সংশোধনের সুযোগ দেওয়াসহ সরেজমিনে পরিদর্শনের পরও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এবার ইবনে সিনা হাসপাতালকে ২০ লাখ টাকা এবং সংশ্লিষ্ট ভবন মালিককে ২০ লাখ টাকাসহ মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে চউকের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে সংলগ্ন খান ব্রাদার্স পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে ২ লাখ টাকা।
চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই যানজটমুক্ত, পরিকল্পিত ও নান্দনিক চট্টগ্রাম গড়তে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে মেহেদিবাগ থেকে প্রবর্তক হয়ে মির্জাপোল পর্যন্ত হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসনে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়। সংশ্লিষ্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে পার্কিং ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সংশোধনের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
শুধু নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ করেনি চউক। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। সেখানে যানজট নিরসন ও পার্কিং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

